1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে নবাগত ও বিদায়ী ইউএনওর সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময় - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

ফুলপুরে নবাগত ও বিদায়ী ইউএনওর সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

 সুমন ভট্টাচার্য
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা এবং বিদায়ী ইউএনও মোহাম্মদ ইউসুফ-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় নবাগত ইউএনও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং বিদায়ী ইউএনও দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সভায় নবাগত ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। বিদায়ী ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, ফুলপুরে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা সবসময় পেয়েছেন। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফুলপুরবাসীর সার্বিক কল্যাণ ও উপজেলার অব্যাহত উন্নয়ন কামনা করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন, সাপ্তাহিক ফুলপুর পত্রিকার সম্পাদক মো. হুমায়ুন কবীর মুকুল, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি মো. নাজিম উদ্দিন (যুগান্তর), সহ-সভাপতি ক্বারী সুলতান আহম্মাদ (মুসলিম টাইমস), সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকত (দৈনিক যায়যায়দিন), মো. আব্দুল মান্নান (দৈনিক রূপালী বাংলাদেশ), মিজানুর রহমান আকন্দ (মানবজমিন), মাওলানা ফয়জুর রহমান (দৈনিক ঘোষণা)সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD