1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মন‌সিং‌হে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার হালুয়াঘাটে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণীর বিচার দাবি ময়মনসিংহের এলজিইডি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী গ্রেফতার ৬ গফরগাঁওয়ে সালিসের নামে তরুণকে মারধর, বাধা দিতে গিয়ে দাদার মৃত্যু হোয়াটসঅ্যাপ-ইমুতে লাখ টাকার মাদক লেনদেন: অভিযুক্তের খোঁজে গোয়েন্দা নজরদারি জোরদার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১০

ময়মনসিংহে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলায় ছয় বছর আগে শফিকুল ইসলাম শপু হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আফরোজা শেখ ইতি নগরীর হাবন বেপারী এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে শফিকুল ইসলামের যোগাযোগ রাখা নিয়ে দ্বিতীয় স্ত্রী আফরোজার সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এর জেরে ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যায় আকুয়া হাবন বেপারী এলাকার বাসায় শফিকুলকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বাড়ির সামনের পচা পুকুরে লুকিয়ে রাখার অভিযোগ ওঠে।
পরে ১৩ জুন পুকুরে কচুরিপানার ভেতর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে আফরোজা শেখ ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার বিচার শেষে আদালত আফরোজাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর আসামি দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD