1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার ময়মনসিংহে মাদক সম্রাট আলাল বরাবরই থাকে ধরা ছোঁয়ার বাইরে! মিঠামইনে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত ৩০ স্বস্থির ঈদঃ ময়মনসিংহে আইনশৃংলা পরিস্থিতি ছিলো সহনীয় পর্যায়ে মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়। ময়মনসিংহ কোতোয়ালির ওসি শিবিরুল ইসলামের তৎপরতায় নগরবাসীর মনে স্বস্তি: ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন 

ত্রিশালের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
:ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন সাউথ কান্দা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর চাল ব্যবসায়ী শ্রী সুসেন চন্দ্র সরকার (৬০) হত্যা মামলার অন্যতম  এক গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গঅত ৯ ফেব্রুয়ারী  জাতীয় নির্বাচনের দুই দিন পূর্বে সন্ধ্যা ৭:৩০ ঘটিকা হতে রাত ১০:৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা আসামী/আসামিগণ ত্রিশাল থানাধীন সাউথ কান্দা এলাকায় অবস্থিত “ভাই ভাই এন্টারপ্রাইজ” নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে শ্রী সুসেন চন্দ্র সরকারকে এলোপাতাড়িভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
ঘটনার পর ক্রাইমসিন হতে একটি মানিব্যাগ উদ্ধার হয় উক্ত মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধনের সূত্র ধরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)  তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামী শনাক্তে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ রাত ১১:০০ ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বটতলা এলাকা হতে তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭) নামীয় এক গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করা হয়।
তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭) থাকেন আমিরাবাডি (সাইনবোর্ড), থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। ঘটনার সময় অন্যান্য আসামীদের সাথে পরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ভিকটিমকে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করে।
এ সংক্রান্তে ত্রিশাল থানার *মামলা নং- ০৮(০২)২৬ ইং, ধারা- ৪৪৮/৩০২/৩৮০/৩৪ পেনাল কোড এর অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এর অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD