1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নগর মাতৃসদন ও স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

নগর মাতৃসদন ও স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু

এম এ আজিজ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ তৃণমূল পর্যায়ে নাগরিক স্বাস্থ্যসেবা বৃদ্ধিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) বাস্তবায়িত একটি নগর মাতৃসদন এবং তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার (ইউপিএইচসিডিপি) সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২য় পর্যায় প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে এ স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহ উদ্বোধন করা হয়। স্বাস্থ্যকেন্দ্রসমূহ পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালনায় এ প্রকল্পের আওতায় বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি আরো স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর জন্য ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো। আজ এই নগর মাতৃসদন ও স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে কিছুটা হলেও তা পূর্ণ হতে চলেছে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কেন্দ্র সমূহ। সেবা প্রদানকারীদের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো ব্যবহার ও ভালো সেবা দিয়ে মানুষের মন জয় করতে হবে। মনে রাখতে হবে সাধারণ জনগণের সেবার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সুযোগ দিয়েছেন।
উদ্বোধন পরবর্তীতে জামতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে কতক মুক্তিযোদ্ধা ও অসহায় নাগরিকের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন মেয়র টিটু। এর মাধ্যমে কার্ডধারী নাগরিকগণ আজীবন এ কেন্দ্র সমূহ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে। এ সময় মেয়র ইকরামুল হক টিটু আরো জানান, দ্রুততম সময়ের মধ্যে বাগমারায় ১১ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের একটি ৬ তলা হাসপাতালের কাজ শুরু হবে। আগামী ৬ মাসের মধ্যে ঐ প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা করেন। এছাড়াও এক বছরের মধ্যে গোয়াইলকান্দী এলাকাতে আরো একটি হাসপাতাল নির্মাণ করা হবে।
সিটি কর্পোরেশনের নগর মাতৃসদন ও স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহে স্বল্পমূল্যে বিভিন্ন মেডিকেল পরীক্ষাসহ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসাসেবা পাওয়া যাবে। এছাড়া, গর্ভবতী মা, নারী, শিশু, কিশোর-কিশোরী, আচরণ পরিবর্তন, বিভিন্ন সাধারণ রোগ, অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন সেবা নাগরিকগণ নিতে পারবেন। উল্লেখ্য, নগরীর ব্রাহ্মপল্লীতে একটি নগর মাতৃসদন, এবং সানকিপাড়া জামতলা, শম্ভুগঞ্জ ও খাগডহরে স্বাস্থ্যসেবাকেন্দ্রসমূহ উদ্বোধন করা হয়েছে।
প্রকল্পের উদ্বোধন করেন, এ প্রকল্পের পরিচালক আবুল ফয়েজ মোঃ আলা উদ্দিন খান। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহের পরিচালক স্বাস্থ্য ডাঃ মোঃ শাহ আলম, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম, বিএমএ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, মসিকের ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুবুল হোসেন রাজীব সহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধান, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD