1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে শান্তিপুর্ণ পরিবেশে বিএনপি'র বিভাগীয় গনসমাবেশ অনুষ্ঠিত  - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি

ময়মনসিংহে শান্তিপুর্ণ পরিবেশে বিএনপি’র বিভাগীয় গনসমাবেশ অনুষ্ঠিত 

একেএম আজীজ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে
 ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। শনিবার দুপুর ২টায় ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলে নেতৃবৃন্দের সম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর ঘোষণা দেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
 সমাবেশ শুরুর কয়েক মিনিট পরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আসন গ্রহন করে। এর পাশে একটি আসন খালি রাখা হয় দলের চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার জন্য।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির এই বিভাগীয় সমাবেশ হয়। প্রশাসনের অনুমতি সাপেক্ষে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাস মাঠে এই সভা হয়। এর আগে সকাল থেকে ধানের শীষ ও জাতীয় পতাকা, দলীয় পতাকা ও নেতাকর্মীদের ছবি সংবলিত ব্যনার হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে অবস্থান নেয় নেতাকর্মীরা।
সমাবেশকে কেন্দ্র করে নানা আলোচনা সমালোচনা থাকলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা, বাধা ছাড়াই শান্তিপুর্ণ পরিবেশে সমাবেশ শেষ হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে সমাবেশস্থল সহ সারা নগরীতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলে। এছাড়া সাদা পোশাকধারী ও ডিবি পুলিশ মাঠে ছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD