1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জিল্লুর ও মোফাখ্খারুল সম্পাদক নির্বাচিত - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার ধোবাউড়া সীমান্তে রকমারি পন্যের চোরাচালানের আড়ালে মাদকের বিস্তার

আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জিল্লুর ও মোফাখ্খারুল সম্পাদক নির্বাচিত

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ময়মনসিংহ জেলা
শাখার নির্বাচনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমানকে সভাপতি, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ময়মনসিংহের ফুলপুর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোফাখ্খারুল ইসলাম (তুহিন)কে সাধারণ
সম্পাদক এবং সওজ ময়মনসিংহ সদরের উপ-সহকারি প্রকৌশলী নূরে আলম কামাল পাশাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ২০২৩-২৫ মেয়াদে জেলা নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছেন।আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ তহুর উদ্দিন বৃহস্পতিবার ( ২ ফেব্রুয়ারি) জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী গত ২৯ জানুয়ারি-২০২৩  একটি মাত্র প্যানেল মনোনয়নপত্র দাখিল করায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার নির্বাচিত অন্য কর্মকর্তাগণ হলেন-সহ-সভাপতি (জেলা সদর) শাহবীর আলম সিদ্দিক, সহ-সভাপতি শাহজাহান করীর, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম আল মামুন, অর্থ সম্পাদক লিটন মজুমদার, সহ-সাংগঠনিক
সম্পাদক- ইমতিয়াজ আহমদ বুলবুল, চাকুরী বিষয়ক সম্পাদক- মোঃ আজহারুল হক, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক- মোঃ মোতাছিম বিল্লাহ নাসিম, জনসংযোগ ও
প্রচার সম্পাদক- সৈয়দ তারেক জহিরুল হক, সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক- মোঃ হারুন অর রশীদ, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- নাদিম পারভেজ খান, সমাজ কল্যাণ সম্পাদক- মোঃ নায়েব আলী খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- নাজমুল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক- মোঃ আতাউর রহমান ভূইয়া, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক (মহিলা)- মিশু সমদ্দার, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক-মুহাম্মদ সাদত উল্লাহ ও ছাত্র বিষয়ক সম্পাদক- মোঃ জহিরুল হক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD