1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭০৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের সাইফুল ইসলাম (৩০) নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার গ্রেফতারি পরোয়ানা জারি থাকার পর ও ঐ আসামিকে পুলিশ গ্রেফতার করছে না বলে বাদির অভিযোগ।

জানা গেছে মিঠামইনের চমকপুর গ্রামের পশ্চিম হাটির মেরাজ মিয়ার মেয়ে শারমিন আক্তার জলিএবং একই গ্রামের হারিজ মিয়ার ছেলে সাইফুলের সাথে বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। কিন্তু সংসার জীবনে তাদের ঝগড়াঝাঁটি লেগেই থাকতো যৌতুকের জন্য। বাবার কাছ থেকে বারবার যৌতুক দিতে ব্যর্থ হয় সাইফুলের স্ত্রী জলি। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে লম্পট সাইফুল আরেকটি বিয়ে করে। পরে মেরাজ মিয়ার মেয়ে জলি যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত ১ এ পিটিশন মামলা দায়ের করেন। মামলা নাং ২৩/২০২৪। বিজ্ঞ আদালতের নির্দেশে মিঠামইন থানা তদন্ত শেষে মামলার চার্জশিট দাখিল করেন । আসামি সাইফুল আদালতে আত্মসমর্পণ না করাই বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অতিশিঘ্রই এই আসামিকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ না করলে আইনের প্রতি মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলবে। তাই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার দাবি এলাকাবাসীর ও।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD