1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বাদ যায়নি রমজান মাসও! হাফেজ গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

বাদ যায়নি রমজান মাসও! হাফেজ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে দীর্ঘ ৬ মাস ধরে ৮ বছর বয়সী এক ছাত্র শিক্ষক কর্তৃক বলাৎকারের শিকার হয়েছে। পুলিশ রাজবাড়ী সদর উপজেলার নিজাতপুর আব্দুল করিম খান হাফিজিয়া কওমি মাদ্রাসার শিক্ষক ও নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চান্দের চর গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে মোঃ ইমদাদুল্লাহ (২৮) কে গ্রেপ্তার করেছে।
ওই অভিযোগে মঙ্গলবার সকালে নির্যাতিত ছাত্রের মা বাদী হয়ে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
নির্যাতিত ছাত্রের মা বলেন, এক বছর পূর্বে তার ছেলেকে এ মাদ্রাসায় ভর্তি করা হয়। এর মধ্যে গত ৬ মাস ধরে শিক্ষক ইমদাদুল্লাহ জোরপূর্বক তার ছেলেকে বলাৎকার (ধর্ষণ) করে আসছে। এ সময়কালে তিনি সপ্তাহে দুইবার মাদ্রাসায় এসে ছেলেকে দেখে যেতেন। তবে ছেলে এখানে থাকবে না বলে জানায়। যদিও তিনি বিষয়টার গুরুত্ব দেননি। ভেবেছেন পড়া ভালো লাগেনা বলে, বাড়ী চলে যেতে চাচ্ছে তার ছেলে। এরই মাঝে গত ২৫ রমজান সোমবার রাত ১১টার দিকে শিক্ষক ইমদাদুল্লাহ তার ছেলেকে নিজ বিছানা থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায় এবং বলাৎকার করে। ওই সময় তার ছেলে চিৎকার করলে শিক্ষক ইমদাদুল্লাহ পালিয়ে যায়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় শিক্ষক ইমদাদুল্লাহকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD