1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস পালিত  - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস পালিত 

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৫৭২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ময়মনসিংহ টাউন হল মাঠে এই জনসভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  শফিউল আলম চৌধুরী নাদেল।
বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঘরহীনরা ঘর পেয়েছে্। কৃষিতে ব্যাপক সাফল্য, বিদুৎ, খাদ্য উৎপাদন, বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই দিয়েছে। এই হলো শেখ হাসিনা। তিনি আরো বলেন, করোনাকালে অনেক উন্নত দেশ টিকা দিতে পারেনি শেখ হাসিনা পেরেছেন। দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপি মাগুরায় কিভাবে ভোট করেছিল, ১৫ ফেব্রুয়ারী ১৯৯৬ সনে কিভাবে ভোট করেছিল তা আমরা ভুলিনি। তিনি আরো বলেন, বিএনপি এই দেশকে জঙ্গিদেশ বানাতে চেয়েছিল। গনতন্ত্রের নামে আওয়ামী লীগকে নির্যাতন এবং বার বার হত্যার চেষ্টা করেছিল। তিনি আরো বলেন, শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ভাল থাকলে আমরা ভাল থাকব। তাই তৃনমুলকে সাজাতে কাজ করছি। আগামী নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচনে মনোনয়ন কে পাবেন তা আওয়ামীলীগের হাই কমান্ড যানেন। উন্নয়ন এবং অগ্রগতিকে চলমান রাখতে আগামী নির্বাচনে সকল আসনে নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট, গৌরীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ারুল আবেদীন খান তুহিন।
সভায় এ ছাড়া বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও  সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। অনুষ্ঠানে ভালুকার এমপি কাজিম উদ্দিন ধনু উপস্থিত ছিলেন। সভায় ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুল সংখ্যক লোকজন  উপস্থিত হন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD