1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
অগ্নিসন্ত্রাস নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ফুলবাড়িয়া আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

অগ্নিসন্ত্রাস নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ফুলবাড়িয়া আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৯৬৯ বার পড়া হয়েছে

বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে রবিবার সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ লক্ষে বিকাল ৫টায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন। পরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুর রাজ্জাক, পৌর মেয়র গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকলস্তরের নেতাকর্মী অংশ গ্রহণ করেন। পরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে শাহজালাল রোড মোড়ে শেষ হয়। সমাপনি বক্তব্যে এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু রাজনীতির নামে বিএনপি জামাত সহ যারাই হোক না কেন অপরাজনীতি এবং জনগনের জানমালের ক্ষয়ক্ষতি করলে আমরা যে কোন তা প্রতিহত করবো। প্রশাসনের উদ্দেশ্য তিনি আরো বলেন, জনগনের নিরাপত্তা নিশ্চিতে সঠিক দায়িত্ব পালনে আইন শৃংখলা বাহিনী ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়ভার আইন শৃংখলা বাহিনীকেই নিতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD