1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ নগরীর ১নং ফাঁড়ি পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ময়মনসিংহ নগরীর ১নং ফাঁড়ি পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানার ১নং ফাঁড়ি পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মুল্য প্রায় ৪৫ হাজার টাকা। শনিবার রাতে নগরীর স্বদেশী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ফাঁড়ি পুলিশ জানায়, ১নং ফাড়ি পুলিশ নিয়মিতমাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। শনিবার রাতে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ১নং ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে নগরীর স্বদেশী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বদেশী বাজারস্থ মাদক ব্যবসায়ী রেজুয়ান কায়সার জনির বাসা থেকে ১৫ বোতল ভারতীয় আমাদানী নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী রেজুয়ান কায়সার জনি ও জেসি গুহ রোডের সাকিব ভুইয়াকে গ্রেফতার করে পুলিশ। অভিযানকালে এসআই উজ্জ্বল সাহা, ফারুক আহাম্মেদ, এএসআই চান মিয়া,লুৎফর রহমান, কনস্টেবল সাইফুল আমিন, হিমেল মিয়াসহ অন্যান্যরা সাথে ছিলেন।
ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন বলেন, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। তিনি আরো বলেন, মাদকের সাথে কোন ধরনের আপোষ নেই। এই ফাড়ি এলাকায় কোন ধরনের মাদক ব্যবসা চলবে না। মাদক ব্যবসায়ী যত ক্ষমতাধর হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD