1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব‘র জন্মদিনে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের দোয়া, আলোচনা - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব‘র জন্মদিনে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের দোয়া, আলোচনা

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব‘র জন্মদিনে সোমনার ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের দোয়া, আলোচনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ লক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর টাউনহল প্রাঙ্গনে সোমবার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সাদেক খান মিল্কি টজু, এড পিযুষ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দফতর সম্পাদক আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দীন খান, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর ছিদ্দিক, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আইনুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ একেএম আব্দু রফিক, সহ দফতর সম্পাদক মিজানুর রহমান ডেভিট জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সদর উপজেলা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রুমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সভাপতির বক্তব্যে এডভোকেট জহিরুল হক বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিবের মত একজন নারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে ছিল বলে শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু ও জাতির জনক হতে পেরেছিলেন। তিনি আরো বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব একজন সাধারণ নারী হয়েও শেখ মুজিব ও বাংলাদেশের প্রতিষ্টায় আড়াল (পিছন) থেকে ধাপে ধাপে বঙ্গবন্ধুকে বুদ্ধি, সাহস, সুপরামর্শ দিয়ে আসছিলেন। আওয়ামী লীগে অনুপ্রবেশ ঘটছে। ওদের থেকে সাবধান থাকতে হবে। দলে নিবেদিতদের নিয়ে রাজনীতি করতে হবে। ওরা দলের জন্য মারাত্বক ক্ষতিকারক।
পরে বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর ছিদ্দিক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD