1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান” - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিবি’র অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী প্রাইভেটকারসহ গ্রেফতার তানোরে গভীর নলকূপে আটকে পড়া দুই বছরের সাজিদ—২৪ ঘণ্টার চেষ্টার পর উদ্ধার হলো নিথর দেহ ময়মনসিংহে এলজিইডি’র মোশাররফ হোসেনের ‘একচ্ছত্র আধিপত্য! হামলা, লুটপাট, খুনের হুমকি—ধর্ষণ মামলার বাদী শিউলী আক্তারের পরিবার জীবন–ঝুঁকিতে ফুলপুরে ৭৭তম মানবাধিকার দিবস পালিত ময়মনসিংহের কপিক্ষেত এলাকায় ফয়সাল আহম্মেদ রিগ্যান হত্যা ঘটনায় গ্রেফতার-৩ মিঠামইনের কাটখালে নির্বাচনী স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডা: শাহীন রেজা চৌধুরীর বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে রিগান হত্যা মামলায় ডিবির অভিযানে ২ জন আটক সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গঠন করেছে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি অষ্টগ্রামে নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শাহীন রেজা চৌধুরী

ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান”

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

আজ “ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান” করা হয়।

আজ রবিবার (২৩ মার্চ, ২০২৫ খ্রি.) ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান ও অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ আবুল কালাম আযাদ মহোদয় দ্বয়ের ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা ও অতিরিক্ত ডিআইজি, স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-০১, মোহাম্মদপুর, ঢাকাতে বদলী হওয়ায় বদলীজনিত প্রস্থান উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ডিআইজি মহোদয় ৫ ই আগস্ট পরবর্তী সময়ে তার দায়িত্ব গ্রহণের পর ময়মনসিংহ রেঞ্জ পুলিশকে পেশাদারিত্বের সাথে তার কর্মক্ষেত্রে ফিরিয়ে নিয়ে আসতে এবং থানাগুলোকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একটি বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অত্র রেঞ্জের পুলিশকে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী কর্মকর্তাদের পেশাগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ও অপারেশনস্), মোঃ আবু বকর সিদ্দিক; অধিনায়ক,০২ এপিবিএন, মুক্তাগাছা, মোঃ কুতুব উদ্দিন; অধিনায়ক, র‍্যাব-১৪, মোঃ নয়মুল হাসান; পুলিশ সুপার (অপারেশনস্)[অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম; কমান্ডেন্ট (পুলিশ সুপার), আইএসটিসি- ময়মনসিংহ, জনাব রাশিদা বেগম পিপিএম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; কমান্ডেন্ট,(পুলিশ সুপার),আইএসটিসি,জামালপুর, মোঃ মিলন মাহমুদ [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার, ময়মনসিংহ, কাজী আখতার উল আলম; পুলিশ সুপার, নেত্রকোণা মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা; পুলিশ সুপার, শেরপুর, মোঃ আমিনুল ইসলাম; পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),শেরপুর, মোঃ আবদুল করিম; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন সহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD