1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পাঁচ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলাম ও ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

পাঁচ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলাম ও ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাঁচ দফা দাবিতে হেফাজতে ইসলামের আহ্বানে ও ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) বাদ জুমা ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে ইত্তেফাকুল উলামার উপদেষ্টা বাইতুল কোরআন মাদরাসার মুহতামিম হাফেজ আহম্মেদ আলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলাম নেতা জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার মুহতামিম মুফতী মাহমুদুল হক আযীযী, বাংলাদেশ ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হেফাজত নেতা মাওলানা ওবায়েদুল হক, হাফেজ সাইদুর রহমান, মডেল মসজিদের খতিব মুফতি আহসানউল্লাহ কাসেমীসহ ইত্তেফাকুল উলামা ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা তাদের পাঁচ দফা বাস্তবানয়ের দাবি জানান। আর যদি তাদের দাবি না মানা হয় তাহলে আরও কঠিন কর্মসূচী দিবে বলে হুশিয়ার দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD