1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে ব্যাটারী হাউজের মালিকের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ফুলপুরে ব্যাটারী হাউজের মালিকের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ফুলপুর প্রতিনিধি :;
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

ফুলপুরে বওলায় শ্রমিক’দের উপর মালিকের মিথ্যা মামলার নোটিশ, মিথ্যা অভিযোগ, হয়রানি, প্রাণ নাশের হুমকি, শ্রমিকদের ওপর হামলা ও বেতন পরিশোধ না করায় ফুলপুরের বওলা বাজার ব্যবসায়ী আইডিয়াল অটো এন্ড ব্যাটারী হাউসের ফ্যাসিবাদী মালিক মোস্তাকিম বিল্লাহ এর বিরুদ্ধে আজ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বওলা কোবরার মোড়ে ২৬শে এপ্রিল শনিবার বিকালে সকল ভুক্তভোগী শ্রমিক, অভিভাবক ও সচেতন মহল এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনটি করেন। উক্ত মিছিলটি বওলা বাজারের কোবরা মোড় সড়ক প্রদক্ষিণ করে ধোবাউড়া টু বওলা মহাসড়কে অবস্থান করে সফলভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ভুক্তভোগী হানিফ শেখের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের ভুক্তভোগী সেলস্ অফিসার সেলিম খাঁন(২৫), ইমামুল, ফারুক,মানিক, কুদ্দুস সহ অনেকেই।

এ সময় বক্তব্যে বক্তারা বলেন, মিথ্যা এবং বানোয়াট ভাবে আমাদের ৬ জনের উপর এডভোকেট দিয়ে আইনি ধারা নোটিশ জারি করেন। আওয়ামী লীগের রাজনীতি করে ক্ষমতার দাপটে এতোদিন হুমকিতে এবং ঠিক মতো পারিশ্রমিক পরিশোধ না করেও চাপে রাখবেন। বেতন ভাতাও ঠিক মতন দিতেন না। সেজে আওয়ামী লীগের দাপটে চলতেন আপনারা উক্ত মানববন্ধন এর প্রদর্শিত ছবিতে দেখতে পারছেন। পাশাপাশি কাস্টমারদেরকেও তিনি জুলুম জবরদস্তি করে টাকা এবং ব্যাটারি ছিনিয়ে নিতেন। উনার সরাসরি স্ট্যাটটমেন্ট ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে।

এসময় স্থানীয় সচেতন মহল বলেন, এলাকার সহজ সরল মানুষের উপর যেন কোন প্রকার মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার না হয় সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

জানা যায়, উপজেলার বওলা গ্রামের মমরুজ আলী ফকিরের ছেলে স্থানীয় আইডিয়াল অটো এন্ড ব্যাটারী হাউস এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাকিম(২৭) এডভোকেট আব্দুল্লাহ আল নাঈমের মাধ্যমে নোটিশ পাঠায় অত্র প্রতিষ্ঠানের শ্রমিকদের যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি শ্রমিকদের।

উক্ত বিষয়ে আইডিয়াল অটো এন্ড ব্যাটারী হাউস এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাকিম এর সাক্ষাৎকার নেওয়ার জন্যে উনার দোকানে প্রতিষ্ঠানে গেলেও উনাকে পাওয়া যায়নি,উনার ছোট ভাই মামুনের সাথে কথা বলে তাকে মুঠো ফোনে যোগাযোগ করে আসতে বললেও আসেনি মালিক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD