1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ আইনজীবি গ্রেফতার, ৫শ কেজি ভারতীয় চিনি জব্দ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ আইনজীবি গ্রেফতার, ৫শ কেজি ভারতীয় চিনি জব্দ

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৃথক অভিযানে ভারতীয় মদ, চিনি ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব অভিযান চালানো হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলতলা মহাখালী এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ভারতীয় তৈরি ২৪ বোতল মদসহ মোটরসাইকেলচালক নিবির সাংমা ওরফে টুনটুন (২৫) এবং তার সহযোগী মফিজুল ইসলাম (২৭) কে আটক করা হয়। তারা কালাকুমা গ্রামের বাসিন্দা।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে মদ গ্রহণকালে সিনিয়র আইনজীবী সুধাংশু কালোয়ার (৫৫) কে গ্রেফতার করা হয়।

একই রাতে পৃথক অভিযানে কাকরকান্দি ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৫০০ কেজি ভারতীয় চিনি ভর্তি একটি অটোরিকশা জব্দ করে পুলিশ। আটক করা হয় চালক রাজু মিয়াকে (২০), যিনি হালুয়াঘাট উপজেলার বেতকুড়ি গ্রামের বাসিন্দা।

এছাড়া, গাজিরখামার টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ জসিম উদ্দিন ওরফে জুলফিকার (৪৮) কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD