1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে কন্যা শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার , তদন্তে পুলিশ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

নালিতাবাড়ীতে কন্যা শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার , তদন্তে পুলিশ

 পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা কডারমোড় গ্রামে রোমানা আক্তার (১১) নামের এক কন্যা শিশুর মরদেহ ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রোমানা ওই গ্রামের জুলহাস আলীর মেয়ে। তার মা ঢাকায় থাকেন আরও দুই মেয়েকে নিয়ে। ঘটনার সময় রোমানার বাবা মাঠে বোরো ধান কাটছিলেন, আর সে বাড়ির আঙিনায় খেলছিল। রোমানার চাচি হাজেরা বেগম তাকে রান্নার কাজে ডাকলেও কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখেন, রোমানা রশিতে ঝুলছে। চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “রোমানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD