1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে শ্রমিকলীগ নেতা আনোয়ার গ্রেপ্তার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ঈশ্বরগঞ্জে শ্রমিকলীগ নেতা আনোয়ার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ও পৌর এলাকার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান।

আজ সোমবার (১২ মে) দুপুরে গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনকে আদালতে সোপর্দ করে থানা-পুলিশ। এর আগে রবিবার দিবাগত রাত ১২ টার দিকে পৌর এলাকার চরনিখলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আনোয়ার চরনিখলা গ্রামের বাঁশতলা এলাকার প্রয়াত শামছুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পাওনা টাকা চাওয়ায় মো. মতিউর রহমান (৫৫) নামে এক প্রতিবেশী ও তার চার ছেলেকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর জখমের একটি মামলারও আসামি ছিলেন আনোয়ার হোসেন। গুরুতর আহত মতিউর রহমান এখনও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ রয়েছে, সেই মামলায় জামিনে আসার পরেও বাদির পরিবারকে নানা ধরণের হুমকি দিচ্ছিল আনোয়ার।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শ্রমিকলীগ নেতা ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD