1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
খাগডহরে অন্যের জমির ধান কেটে নিয়ে গেছে প্রভাবশালী বাবুল - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

খাগডহরে অন্যের জমির ধান কেটে নিয়ে গেছে প্রভাবশালী বাবুল

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে
 ময়মনসিংহের খাগডহরে নুর মোহাম্মদ বাবুল নামে গ্রাম্য এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে অসহায় জমির মালিক আইনের আশ্রয় নিয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, ময়নসিংহ নগরীর কালিঝুলি গোলাপজান রেডের বাসিন্দা প্রয়াত নুরুল ইসলামের ছেলে মোঃ আতিকুর রহমান
খাগডহর মৌজার ২৯৪১ নং দাগের ১৩ শতক জমি পৈত্রিক ও কাওলা মুলে হাল সন পর্যন্ত খাজনাদি পরিশোধ এবং চাষাবাদ করে আসছেন। চলতি ইরি বোরো মৌসুমে তিনি ঐ জমিতে ধান চাষ আবাদ করেছেন। ধান পেকে আসলে খাগডহর বাঘেরকান্দার স্থানীয় প্রভাবশালী আবু ইউসুফ খানের ছেলে নূর মোহাম্মদ বাবুল আরো অজ্ঞাত নামাদের সহায়তায় গত ৫ মে প্রকাশ্য দিবালোকে পাকা ধান কেটে নিয়ে যায়। লোক মারফত খবর পেয়ে জমির মালিক তার ক্ষেতে গিয়ে দেখতে পায় ধান কেটে নিয়ে গেছে। আতিকুর রহমান তার ক্ষেত থেকে ধান কেটে নেওয়ার কথা প্রভাবশালী মোহাম্মদ বাবুলকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি ধান কেটে নিয়া গেছি ক্ষমতা থাকলে ধান উদ্ধার কর। নিরুপায় হয়ে আতিক থানা পুলিশের আশ্রয় নিয়েছেন। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ২ং ফাড়ির এএসআই আব্দুল আউয়ালকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আমি ঘটনাস্থল তদন্ত করে ধান কেটে নেওয়ার আলামত পেয়েছি। জমির মালিকানা যাচাইশেষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD