1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ায় টিসিবি'র ডিলার ২৮৩ কার্ডের পণ্য বিক্রি করে দিয়েছে - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ফুলবাড়িয়ায় টিসিবি’র ডিলার ২৮৩ কার্ডের পণ্য বিক্রি করে দিয়েছে

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই তানভীর এন্টারপ্রাইজের ডিলার হাসমত মিয়া ২৮৩ টি কার্ডের টিসিবি পণ্য কালোবাজারিদের কাছে বিক্রি করে দেন। এ ঘটনা স্থানীয়দের মাঝে জানাজানি হলে সুচতুর ডিলার তার অপকর্ম দামাচাপা দিতে ওই ইউনিয়ন এলাকায় টিসিবি বঞ্চিতদের মাল দেওয়ার শর্তে মাইকিং করেন। ১৩ মে, মঙ্গলবার আছিম ইউনিয়নে গিয়ে দেখা যায়, যেসব টিসিবি কার্ডধারী মালামাল পাননি তাদের কার্ড হাতিয়ে নিচ্ছেন। পরে ওইসকল কার্ডের বিতরণ দেখিয়ে পরবর্তী মাসে মালামাল দেওয়ার আশ্বাস দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন । নাটকীয় এমন প্রতারণার পর সুবিধা বঞ্চিত টিসিবি কার্ডধারীরা ফুঁসে ওঠেন ।
জানা, যায়, ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন পরিষদে এপ্রিল মাসে ১ হাজার ৮৭টি কার্ডের টিসিবির মাল তানভীর এন্টারপ্রাইজের নামে বরাদ্দ দেওয়া হয়। তানভীর এন্টারপ্রাইজের ডিলার হাসমত মিয়া পহেলা মে থেকে দুই দিনে ৮০৪ জনের মাঝে পণ্য বিতরণ করেন। নিয়মানুযায়ী স্ব স্ব কার্ডধারীদের মাঝে ১৫ দিন পর্যন্ত মালামাল বুজিয়ে দেওয়ার নির্দেশনা থাকলেও তিনি তা মানেননি।
এসময় ২৮৩ জন কার্ড ধারী পণ্য কিনতে না আসায় এসব কারীদের তেল, ডাল , চিনি অবশিষ্ট থেকে যায়। পরবর্তীতে ডিলার নিয়ম-নীতির তোয়াক্কা না করে ২৮৩ জনের তেল ডাল চিনি বিক্রি করে দেন বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে অভিযুক্ত তানভীর এন্টার প্রাইজের ডিলার হাসমত জানান, বিতরণ শেষে ২৮৩ জনের মালামাল অবশিষ্ট থাকে। পরে সেই মালগুলো চেয়ারম্যানের নির্দেশে উপস্থিত লোকজনের মাঝে বিক্রি করে দিছি। আমি বুঝতে পারি নাই এমন সমস্যা হবে। তারা আমাকে কাগজপত্রে বিতরণ সম্পন্ন দেখিয়ে দিছে।
আছিম ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, তারা আমাকে জানায়নি, তাদের ইচ্ছে মতো মাল বিতরণ করেছেন।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD