1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ওয়ার্ড ছাত্রদলের সা: সম্পাদকের মাথায় ছুরিকাঘাত, থানায় অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ময়মনসিংহে ওয়ার্ড ছাত্রদলের সা: সম্পাদকের মাথায় ছুরিকাঘাত, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৬৭৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক মো: রাব্বী’র (২৩) ওপর স্বশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তাঁর মাথায় ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত রাব্বী।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ নম্বর গেইট সংলগ্ন মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত রাব্বী নগরীর কেওয়াটখালী মড়লপাড়া পাওয়ার হাউজ রোড এলাকার বাসিন্দা মো: আব্দুর রউফের ছেলে। সে স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের আংশিক পূর্নাঙ্গ কমিটির সাধারন সম্পাদক বলে নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী দাবি করেন, ঘটনার সময় বাকৃবি ১ নম্বর গেইট সংলগ্ন মসজিদের সামনে আমি বসে ছিলাম। এ সময় তুচ্ছ ঘটনায় ঝগড়া বিবাদ সৃষ্টি হলে মো: ছাব্বির (২৩) নামের এক যুবক আমার ওপর চড়াও হয়ে মাথায় ছুরিকাঘাত করে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তবে ঘটনার বিষয়ে জানতে একাধিকবার মো: ছাব্বিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো: সাইফুল ইসলাম ঢাকাপোষ্টকে বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD