1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ছুটির পর তারাহুরো করে বেড়িয়ে পুলিশের গাড়ী চাপা পড়ে স্কুলছাত্র ঈমাম - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ছুটির পর তারাহুরো করে বেড়িয়ে পুলিশের গাড়ী চাপা পড়ে স্কুলছাত্র ঈমাম

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

স্কুল ছুটির পর তারাহুরো করে বেড়িয়ে  ময়মনসিংহের গফরগাঁও থানার অফিসার ইনচার্জের (ওসি) গাড়ির নীচে পড়ে  ঈমাম উদ্দিন (০৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত ঈমাম উদ্দিন উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের বাড়া গ্রামের হাবিল মিয়ার ছেলে এবং ঐ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের আপন বড়চাচা মোঃ সেলিম মিয়া বলেন, সকালে আমার ভাতিজা স্কুলে গিয়েছিল, স্কুল ছুটি হলে সে বের হতেই ওসির গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার সাথে সাথে স্থানীয় এলাকাবাসীকে কিছু না বলে তারাহুরো করে ওসির গাড়িতে করে আহত অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়।

ঈমামের মা বকুলী আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘নিজে না খেয়ে ছেলেকে মানুষ করছিলাম। সকালে স্কুলে পাঠিয়েছিলাম, পুলিশ এর গাড়ী ছেলেকে মেরে ফেলেছে।

বারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথম শিফটের ক্লাস শেষ হওয়ার পর শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছিল, এমন সময় চিৎকার শুনে রুমের বাহিরে বেরিয়ে দেখি পুলিশের গাড়ির সামনে এক শিক্ষার্থী পড়ে আছে,  তারাহুরো করে ঈমামকে নিয়ে চলে যায়।

বারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বলেন, ওসি সাহেব আমার সাথে দেখা করে চলে যাওয়ার পর ঘটনা ঘটেছে, ঘটনার সময় তিনি আমার সাথে ছিলেন না।

অভিযোগ অস্বীকার করে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, এক্সিডেন্ট তো হতেই পারে, যে যা বলবে সেটা তো সঠিক না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD