1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে মোটরসাইকেল চোর ও সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ৯ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে মোটরসাইকেল চোর ও সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।  শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদক ও অপরাধমুক্ত নগরী গড়তে  কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম চুরখাই রওশন ফিলিং স্টেশনের সামনে থেকে দুঃসাহসিক  চুরি মামলার আসামী কাজল মিয়া ও মজিবুর রহমান ওরফে জয়নালকে তিনটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে।
এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম রহমতপুর এলাকা থেকে ধর্ষন মামলার আসামী মোঃ মিলনকে গ্রেফতার করে। এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী আনিছুর রহমান, আরমান আলী, এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম ল্যাংড়া বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাদক মামলার আসামী শাহজাহান ইসলাম ব্যাটারিচালিত অটোরিক্সাসহ ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করে। এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে চুরি মামলার আসামী শফিক মিয়া গ্রেফতার করে।
 এছাড়া এসআই রাশেদুল ইসলাম ও এসআই আনোয়ার হোসেন পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার  করে। তারা হলো,  চর ঝাউগড়ার আল আমিন ও মাঝিহাটির আতিকুল ইসলাম। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD