1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৩ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৩

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। এর এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম বোররচর চর রাঘবপুর উত্তর পাড়া থেকে জুয়া খেলার অপরাধে ৬জন জুয়াড়ীকে জুয়াড় সরঞ্জামসহ গ্রেফতার করে। তারা হলো, মোঃ তোফায়েল, মোঃ মোশারফ, মোঃ বকুল, মোঃ সাঈদ, জাহিদুল ইসলাম ও মোঃ হাফিজ উদ্দিন। এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম যৌতুক মামলার আসামী মোঃ শাহিন মিয়া, এসআই আনোয়ার হোসেন-২ বাকৃবিতে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অসাধুপায় অবলম্বন করার দায়ে পাবলিক পরীক্ষা আইন অপরাধে আসামী পলাশ সরকারকে গ্রেফতার করে। এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম মেডিকেল কলেজ হাসপাতাল গেইট থেকে নিয়মিত মামলার আসামী মনিরুজ্জামান মিয়া, এসআই আশরাফুল আলমের নেতৃত্বে একটি টীম পাটগুদাম র‌্যালীর মোড় থেকে চুরি মামলার আসামী হিসাবে সোহাগ মিয়াকে গ্রেফতার করে। এছাড়া এসআই উত্তম কুমার দাস, এএসআই মাসুম রানা পৃথক দুই সাজাপ্রাপ্ত এবং এএসআই সাইফুল ইসলাম পরোয়ানাভুক্ত আরো একজনকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ রাসেল সরকার ও মোঃ হৃদয় এবং পরোয়ানাভুক্ত আসামী হলো, মঞ্জুরুল হক। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুরিশ জানায়।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD