1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে দুর্গাপূজায় আইন শৃংখলা নিয়ন্ত্রণে মন্ডপ পরিদর্শণ করলেন বিভাগীয় কমিশনার ও ডিআইজি - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ময়মনসিংহে দুর্গাপূজায় আইন শৃংখলা নিয়ন্ত্রণে মন্ডপ পরিদর্শণ করলেন বিভাগীয় কমিশনার ও ডিআইজি

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মঙ্গলবার বিকালে নগরীর দূর্গবাড়ি ধর্মসভা, দূর্গাবাড়ি দশভূজা ও শীববাড়ি নারী শক্তি মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দির ঘুরে দেখেন এবং তাদের খোজ খবর নেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভাগীয় নগরীতে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, ভক্ত ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামন্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পুলিশ সুপার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। এ সময় রেঞ্জ ডিআইজি পতœী মধু ছন্দা ভট্টাচার্য্য, পুলিশ সুপার পতœী ডাঃ রেবেকা শারমীন, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ১নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেনসহ থানা, ডিবি ও ফাড়ি পুলিশের কর্মকর্তাগণ সাথে ছিলেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মন্ডপ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে আমরা সবাই মিলেমিলে বসবাস করি। এর পরও অনেক দুস্কৃতিকারী রয়েছে যারা অঘটন ঘটিয়ে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা রেখেছে। এ জন্য সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে আইন শৃংখলা বাহিনী অনেক তৎপর রয়েছে। প্রান্তিক পর্যায়েও উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী কাজ করছে। একই সাথে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ দুর্গাপূজাসহ সকল উৎসবে আমরা সবাই মিলে আনন্দ উপভোপ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। প্রধানমন্ত্রীর সেই নির্দেশে সকল নাগরিকের নিরাপত্তায় দূর্গাপূজার শুরুতেই আমরা প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা লাগানোর অনুরোধ করেছি। আমাদের সেই অনুরোধ আর্থিকভাবে একটু কষ্ট হলেও আপনারা রেখেছেন। যার সুফল আমরা সকলেই পাব। এ জন্য মন্দির ও মন্ডপ কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, অপরাধীরা যত ক্ষমতাধর হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে আইন শৃংখলা বাহিনী মাঠে রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, সকলের সহযোগীতায় আমরা এ বছর সুন্দর পরিবেশে দুর্গপূজায় উৎসব করছি। এর পরও দুস্কৃতিকারীদের সম্পর্কে সবার সজাগ থাকতে হবে।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, দূর্গাপূজায় আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে তিনস্তরের নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত যাতে কোন ধরণের অপ্রীতিকির ঘটনা না সে লক্ষে আমরা কাজ করছি।
অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট বিকাশ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, এডভোকেট পিযূষ কান্তি সরকার, বিকাশ সরকার, শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD