1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ১০ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ১০

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধ, মাদক ব্যবসায়ী ও আদালতের পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর মাঝে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম চর ঘাগড়া এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ আজিজুল হক, মোঃ সাহা আলী ও মোঃ রনিকে গ্রেফতার করে। এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম কৃষ্টপুর দিলকোশা জামে মসজিদের সামনে থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ শাহারুপকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে। এসআই তানভীর আহমেদ ছিসীদ্দীর নেতৃত্বে একটি কাতলাসেন বাজার থেকে মাদক মামলার আসামী সাইফুল ইসলাম ৫ গ্রাম হেরোইন ও একটি ভষানগাড়িসহ গ্রেফতার করে। এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একটি পাটগুদাম ব্রীজ মোড় থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামীআমিরুল ইসলাম, এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ লিংকনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই ফারুক আহম্মেদ, এএসআই রফিকুল ইসলাম, রুহুল আমিন পৃথক অভিযান পরিচালনা করে একটি সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও পরোয়ানাভুক্তসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ খলিল মিয়া, শুভ মিয়া ও মোঃ আঃ মোতালেব। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD