1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে অস্ত্রসহ নুরুদ্দীন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ময়মনসিংহে অস্ত্রসহ নুরুদ্দীন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৪১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার শীর্ষ সন্ত্রাসী, কুখ্যাত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ি নুর উদ্দিন আকন্দ ও তার সহযোগী সোহেল @ পাইপ সোহেল কে গ্রেফতার পূর্বক অস্ত্র ও অবৈধ মাদক উদ্ধার করেছে র‍্যাব-১৪।

ময়মনসিংহ জেলার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ি নুর উদ্দিন আকন্দ ও তার সহযােগী সােহেল ওরফে পাইপ সােহেলকে অস্ত্র ও মাদকসহ কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪’র আভিযানিক দল। র‌্যাব-১৪র অধিনায়কের পক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ময়মনসিংহ সদরের আকুয়া ভাঙ্গা পুল এলাকার নুর উদ্দিন আকন্দ ও তার সহযােগী মােঃ সােহেল ওরফে পাইপ সােহেল বিভিন্নন অপরাধের সাথে জড়িত। নুর উদ্দিনের বিরুদ্ধে মাদক ব্যবসা, খুন, অস্ত্র, চাদাবাজিসহ বিভিন্ন অভিযােগে মােট ১২টি মামলা রয়েছে এবং সােহেল ওরফে পাইপ সােহেল এর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ মােট ৫৬টি মামলা রয়েছে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, নুর উদিনের প্রধান ব্যবসা হচ্ছে মাদক ব্যবসা। এছাড়াও খুন, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত সে। এসব কাজের জন্য তার একটি বিশাল গ্যাং রয়েছে। নুর উদ্দিনের এই গ্যাং এলাকাবাসির জন্য এক ভয়ানক আতঙ্কের।

এসব অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৪’র আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নূর উদ্দিনসহ তার সহযোগী পাইপ সোহেল কুমিল্লায় অবস্থান করছে। তারই ধারবাহিকতায় র‌্যাবের আভিযানিক দল নূর উদ্দিনসহ তার সহযোগীকে কুমিল্লা জেলার সদর থানাধিন বউ বাজার এলাকা হতে বুধবার (২৬ অক্টোবর) গ্রেফতার করে। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তাদের দেখানাে তথ্য মতে অভিযান পরিচালনা করে তাদের হেফাজত হতে দুইটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, একটি দেশীয় তৈরী পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র, এ্যামােনেশন ছয় রাউন্ডএবং দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD