1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দৈনিক স্বজন পত্রিকার সম্পাদক শাহজাহান খাজা উসমান খাঁ অ্যাওয়ার্ড পেলেন - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

দৈনিক স্বজন পত্রিকার সম্পাদক শাহজাহান খাজা উসমান খাঁ অ্যাওয়ার্ড পেলেন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ। বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বজন পত্রিকার সম্পাদক মোঃ শাহজাহান সহ দেশের ১৫ গুণীজনকে খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গুণীজনদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

এছাড়া অন্যান্য অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন, শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, কবি ফাতেমা ইসরাত রেখা, সাহিত্যিক প্রফেসর ননী গোপাল সরকার, আফেন্দি নূরুল ইসলাম ও জনপ্রিয় শিশুকিশোর ম্যাগাজিন ‘কিশোর বাংলা’র রম্য বিভাগীয় সম্পাদিক সত্যজিৎ বিশ্বাস।
ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বজন পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাংবাদিকতায় দৈনিক যুগান্তর, ময়মনসিংহ ব্যুরো প্রধান আতাউল করিম খোকন, যমুনা টিভির ব্যুারো প্রধান এএসএম হোসাইন শাহীদ, সাংবাদিক এম মুখলেছুর রহমান । গবেষণাকর্মে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিউটের পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল মালেক ও সমাজসেবা কর্মে নাট্যকার, কথাসাহিত্যিক, সমাজসেবক মোহাম্মদ ফজলুল হক।

অ্যাওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার বলেন, বিজয়ীদের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। রোববার আনুষ্ঠানিকভাবে ২০১৯ ও ২০২১ সালে অ্যাওয়ার্ড বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
অ্যাওয়ার্ড কমিটির সভাপতি প্রফেসর ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. একেএম আব্দুর রফিক, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের নির্বাহী পরিচালক লায়ন ড. মো. সিরাজুল ইসলাম, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।

প্রসঙ্গত, খাজা উসমান খাঁ ছিলেন বারো ভূঁইয়্যাদের একজন ও বাংলার সর্বশেষ আফগান সর্দার। তার ঐতিহাসিক দুর্গ ছিল ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগরে। ২০১৯ সাল থেকে এসিক অ্যাসোসিয়েশন ও ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুই বছর পর পর এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD