1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পর্যটন বিকাশে মতবিনিময় করেন ট্যুরিস্ট পুলিশ সুপার  - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পর্যটন বিকাশে মতবিনিময় করেন ট্যুরিস্ট পুলিশ সুপার 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পর্যটন বিকাশে স্থানীয় জনগণের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আখালিয়া ট্যুরস্ লিমিটেডের আয়োজনে ও বড়বিলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহযোগীতায় বৃহস্পতিবার বিকালে রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড়বিলার পাড়ে এই সভা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহের পুলিশ সুপার এ,এ,এম,হুমায়ুন কবির। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ, ফুলবাড়ীয়া কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন, রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা,  বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ ময়মনসিংহের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদ সদস্য সারোয়ার জাহান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুইস সুপ্রভাত জেংচাম বক্তব্য রাখেন।
নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্নার সঞ্চাচালনায় অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সদস্য আমিরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা সাইফুল আলম কাজল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পর্যটন শিল্পকে বিকশিত করতে করণীয় সম্পর্কে ট্যুরিস্ট পুলিশ সুপার এ,এ,এম,হুমায়ুন কবির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাংলাদেশকে উন্নয়নের সর্বোচ্চ্য শিখরে নিয়ে যেতে। আর তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন। শিক্ষা, কৃষি, জলজ সম্পদ, পর্যটন খাত, রাস্তা ঘাট সকলক্ষেত্রে উন্নয়ন করছেন। জাতীয় আয়ের তিন শতাংশ পর্যটন খাত থেকে আসছে। সরকার সাত শতাংশে উন্নীত করতে কাজ করছে। প্রাকৃতিক লীলাভূমি বড়বিলার পাড়কে সরকার পর্যটন এলাকা ঘোষণা করেছেন। এটি এই অঞ্চলের জন্য একটি সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে সবার আগে স্থানীয়দের উদ্যোগী হতে হবে। তাহলেই পর্যটন বাবদ নানা মহল, ব্যবসায়ী, পান দোকানী, রিক্সা ভ্যান সহ সকল মহল আর্থিকভাবে উন্নতি লাভ করবে।
ফুলবাড়িয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনী সব সময় পর্যটকদের পাশে থাকবে। উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, বড়বিলার পাড় পর্যটন স্পটকে ন্যাপক আকারে উন্নীত করতে রাস্তাঘাট উন্নয়ন করা হয়েছে।  আর এই উন্নয়ন করছেন ফুলবাড়িয়ার কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের সংগঠন ও ছয়বারের এমপি মোসলেম উদ্দিন এডভোকেট।
এই সম্পদকে নিরাপদ রাখতে হবে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে ট্যুরিস্ট পুলিশ সুপার বড়বিলার পাড়ে পৌছলে গারো সম্প্রদায়ের নিজস্ব রীতি অনুসারে বরণ করে নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD