1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়ে দেয় ভুয়া নাম-ঠিকানাঃ জামিনের পর খুজেঁ পায়না পুলিশ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়ে দেয় ভুয়া নাম-ঠিকানাঃ জামিনের পর খুজেঁ পায়না পুলিশ

বদরুল আমীনঃঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩৫৫ বার পড়া হয়েছে

কুখ্যাত মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন থানায় মাদকসহ গ্রেফতার হওয়ার পর ভুয়া নাম ঠিকানা দিয়ে পুলিশের খাতায় মামলা এফআইআর হলেও জামিনে মুক্তি পেয়ে আর হাজিরা না দিয়ে মাদক মামলা থেকে কৌশলগত ভাবে পাড় পেয়ে যাওয়ার বহু ঘটনা রয়েছে সম্প্রতি নাটোর থানায় ৩৪(১১)২২ নং মামলায় গ্রেফতার হওয়া আরাফাত রহমান সোহাগের বিরুদ্ধে।

ময়মনসিংহ শহরের পুরোহিত পাড়া এলাকায় বসবাস করেন আরাফাত রহমান সোহাগ । তার বাবার নাম নজরুল ইসলাম।তার জন্ম হয়েছে মাদক ব্যবসায়ী পরিবারে। তার স্বজনদের প্রায় সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। সে নিজেও কুখ্যাত মাদক ব্যবসায়ী। রাজশাহী নাটোরে তার এক আত্নীয়ের মাধ্যমে মাদক ময়মনসিংহে আনেন। তাকে নিয়ে সোহাগ কক্সবাজরে বেড়াতে গিয়েও এনেছেন মাদকের চালান ।

সম্প্রতি মাদকের চালান আনতে সোহাগ নাটোর যায়। গত ১১ নভেম্বর নাটোর পুলিশের হাতে সোহাগ ও তার সাথের মুরাদ ১৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হন।এ সময় সোহাগের ফেন্সিডিল সরবরাহকারীর তদবিরে মুরাদের কাছে রিকুভারী দেখিয়ে তাকে সহযোগী আসামী করে মামলা নেয় পুলিশ।সোহাগ এখানেও তার ভুয়া ঠিকানা ব্যবহার করে।মাদক ব্যবসায়ী সোহাগের নামে ময়মনসিংহ কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।

এখানে তার ঠিকানা ব্যবহার করেছেন আরাফাত রহমান সোহাগ পিতা – নজরুল ইসলাম, সাকিন- পুরোহিত পাড়া, থানা- কোতোয়ালী , ময়মনসিংহ।এছাড়াও সোহাগের বি-বাড়িয়ার কসবা থানা ও কক্সবাজার সদর থানায় গ্রেফতার হওয়ার খবর এলাকায় প্রচার রয়েছে। প্রচার আছে গ্রেফতারের সময় সে ভুয়া ঠিকানা দিয়েছে। নাটোরে সোহাগ তার নাম দিয়েছে মোঃ সোহান মিয়া, পিতা-পিতা মৃত নুরুল ইসলাম, সাং ছুতিয়া খালি ময়মনসিংহ সদর। সে জামিনে বের হয়েছে। পুলিশ কি তাকে খুজেঁ পাবে?

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD