1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে গ্রেফতার সাত - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে গ্রেফতার সাত

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানা ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহামেদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই-ডাকাতি প্রতিরোধ ও আদালতের পরোয়ানাভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।


এর মাঝে ১নং ফাড়ির এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয় বাংলা চত্তর থেকে মাদক ব্যবসায়ী মিজান মিয়াকে তিন কেজি গাজাসহ গ্রেফতার করে। এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ গোল চত্ত্বর থেকে চোরাকারবারী অপরাধে জড়িত মোঃ কামরুজ্জামান, মোঃ জামাল উদ্দিন ও আনোয়ার হোসেনকে ১৭০ বস্তায় একটি ট্রাকভর্তি প্রায় সোয়া ১০ লাখ টাকা মুল্যের চোরাই চিনিসহ গ্রেফতার করে। এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম চরভবানীপুর রিফিউজিপাড়া থেকে ধর্ষন মামলার আসামী মোঃ আতাহার হোসেন, এসআই সোহেল রানা টাউনহল মোড় সিএনজি ষ্ট্যান্ড থেকে অন্যান্য মামলার আসামী তানিমকে গ্রেফতার করে। এছাড়াও এএসআই জহিরুল ইসলাম অভিযান করে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামী চরপাড়া কপিক্ষেত এলাকার রাকিবুল ইসলাম সাগরকে গ্রেফতার করে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD