1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ার কালাদহ ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিত সভা অনুষ্ঠিত  - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

ফুলবাড়িয়ার কালাদহ ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিত সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহের  ফুলবাড়িয়া উপজেলা ১০ নং কালাদহ ইউনিয়ন কমিটির কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কালাদহ ইউনিয়নের শীবরামপুর উচ্চ বিদ্যালয়ে এই সভা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান আলী মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইমদাদুল হক সেলিম নবগঠিত কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে
বলেন, কমিটিতে আসার অর্থ হলো দায়িত্ব বেড়ে যাওয়া। আজ থেকে আপনাদের দায়িত্ব কর্তব্য বেড়ে গেছে। আপনাদের দায়িত্বটুকু পুর্নাঙ্গভাবে পালন করুন, দলকে শক্তিশালী করুন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি ও সংগঠনকে শক্তিশালী করতে  সাংগঠনিক বিধান অনুসারে কার্যকরী ও বর্ধিত সভা করুন।
তিনি আরো বলেন, ২০২৪ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় এনে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এ জন্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিএনপি জামাতের দুঃশাসন তুলে ধরতে হবে। শেখ হাসিনার সময়ে যারা উপকারভোগী হয়েছেন তাদেরকে স্মরণ করে দিতে হবে। তিনি আরো বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ২০২৪ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী ছাড়া অন্য কিছু ভাবা কিংবা চিন্তার সুযোগ নেই। এ জন্য দলের ও দলের নেতাকর্মীদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে নিজে এবং দলকে শক্তিশালী করতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, মুমিনুল ইসলাম হযরত,  সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক দুলাল মাস্টার, যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য উপজেলা আওয়ামী লীগ বুলবুল হোসেন, সদস্য রাকেশ মল্লিক।
সভার শুরুতে কালাদহ ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি ও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের পরিচয় করে দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এর আগে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কালাদহ সভাস্থলে পৌছলে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদেরকে ফুলেল শুভেচছা জানানো হয়। উন্মুক্ত আলোচনায় নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে নানা পরামর্শ তুলে ধরেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD