1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি

ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

নীহার রঞ্জন কুন্ডু
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা আওয়ামী যুবলীগ এর উদ্যোগে বিএনপি জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া,জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪ টায় নগরীর টাউন হল চত্তরে এ অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা আওয়ামী যুবলীগ। জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এইচএম ফারুক এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক রাশেদুজ্জামান রুমান,যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম সোহেল, মোঃ ইমরান জামান বাবু,আব্দুল্লাহ আল মামুনসহ নব কমিটির সদস্যবৃন্দ। এ সময়ে বক্তারা বলেন
অতীতে বিএনপি জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া,জনগণ ও পুলিশের উপর হামলা করেছে। এবার তা আর করতে দেওয়া হবে না। কেন্দ্রীয় কমিটির নির্দেশে ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা আওয়ামী যুবলীগ এর নেতাকর্মীরা সতর্ক আছে। যে কোন সময়ে তাদেরকে প্রতিহত করা হবে। শুরুতেই বিশাল মটর সাইকেল রেলী নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্যানেল মেয়র শামীমা আক্তার ও ময়মনসিংহ জেলা মহিলা যুবলীগের সাধারন সম্পাদক স্বপ্না খন্দকার।উল্লেখ্য ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে যুবলীগ নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহণ করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD