1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কনস্টেবল পদে চাকরি পাওয়ার প্রলোভনে প্রতারকচক্রের ফাঁদে পা দেবেন না : পুলিশ হেডকোয়ার্টার্স - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি

কনস্টেবল পদে চাকরি পাওয়ার প্রলোভনে প্রতারকচক্রের ফাঁদে পা দেবেন না : পুলিশ হেডকোয়ার্টার্স

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

– গত ২ ডিসেম্বর ২০২২ তারিখ বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গত ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে নিয়োগ কার্যক্রম শুরু হয়। নিয়োগ পরীক্ষা আধুনিকায়ন করে নিয়োগ পদ্ধতি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে ৭টি ধাপে সম্পন্ন করা হচ্ছে। এ সংক্রান্তে বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যেতে পারে।

কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীকে তার নিজ যোগ্যতায় প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো ধাপে কোনো প্রার্থীকে উত্তীর্ণ করা বা কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। একজন প্রার্থী নিজ যোগ্যতায় শুধুমাত্র সরকারি ফি প্রদানের মাধ্যমে চাকরি পেয়ে থাকেন।

প্রতারকচক্র কর্তৃক কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন/ফাঁদে পা না দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কোন ব্যক্তি কর্তৃক কোন ধরনের প্রতারণার কৌশল অবলম্বনের খবর পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা/৯৯৯-এ জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD