1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
১নং ফাড়ি পুলিশের অভিযানে অপহরণকারীসহ কিশোরী নারায়ণগঞ্জ থেকে উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

১নং ফাড়ি পুলিশের অভিযানে অপহরণকারীসহ কিশোরী নারায়ণগঞ্জ থেকে উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে ১নং ফাড়ি পুলিশ। শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ঐ কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
১নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, পাটগুদাম ইসলামবাগ নদীর পাড়ের এক কিশোরী গত ৬ মার্চ র‍্যালীর মোড় এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডাইরী করা হয়। নিখোঁজ কিশোরীকে তথ্য প্রযুক্তির সহায়তায় খুজতে থাকে ১নং ফাড়ির এসআই রুবেল মিয়া। কোতোয়ালী মডেল থানার দায়িত্বশীল ওসি শাহ কামাল আকন্দের নির্দেশনায় ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেনের পরিকল্পনায় এসআই রুবেল মিয়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে।  এ সময় ঐ কিশোরীকে আটক রাখায় গাইবান্ধার সোনাতলার আবু সাঈদ হোসেন ওরফে সাবুকে গ্রেফতার করে পুলিশ। এসআই রুবেল মিয়া বলেন, মোবাইলে প্রেমের সুত্র ধরে আবু সাঈদ হোসেন ওরফে সাবুর সাথে ঐ কিশোরী পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা কোতোয়ালী মডেল খানায় মামলা নং- ৮২ তাং ২৫/০৩ / ২০ ২৩ ইং ধারা-২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০০৩) এর ৭/৩০/৯(১) দায়ের করেন।
পুলিশ আরো জানায়, আবু সাঈদ হোসেন ওরফে সাবুর সাথে ঐ কিশোরীর মোবাইলে পরিচয় হয়। এক পর্যায়ে সাবু তাকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। সাবু একজন মাদকাসক্ত। সে এর আগে একটি বিয়ে করে এবং তার সাত বছরের একটি সন্তান রয়েছে। এসআই রুবেল মিয়া আরো বলেন,গ্রেফতারকৃত সাবুকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।  এছাড়া অপহৃত কিশোরীকে ডাক্তারী পরীক্ষাশেষে  আদালতে পাঠানো হলে সে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD