1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ একডজন অপরাধী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ একডজন অপরাধী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে একডজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে  নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ও ডাকাতি প্রতিরোধসহ নিত্যপণ্য এবং ঈদ মার্কেটে কেনাকাটা করতে আসা মানুষজনের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১২ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম বেলতলী থেকে নিয়মিত মামলার আসামী মোঃ রাছেল মিয়া, এসআই আজগর আলীর নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা থেকে  দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ সজীব হোসেনকে দেশীয় অস্ত্র সহ, এএসআই মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে একটি টীম ইসলামবাগ হাজী কাশেম আলী কলেজ গেইটের সামনে থেকে মাদক মামলায় আসামী রোমান মিয়াকে এককেজি গাজা সহ, এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম বলাশপুর পালপাড়া এলাকা থেকে দস্যুতা চেষ্টা মামলার আসামী মুমিন ও রাজুকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আশরাফুল আলম, মনিতোষ মজুমদার, এএসআই সোহরাব, হুমায়ুন, রেজাউল, মাহমুদুল পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত আরো সাত পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো,  মোঃ এনামুল হক খান, লুৎফর রহমান খান, জহুর খান, নুর মোহাম্মদ,  সজীব মিয়া, সজীব আহম্মেদ ও নুর ইসলাম।এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।গ্রেফতারকৃতকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD