1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের কোতোয়ালি পুলিশের অভিযানে দেড় ডজন অপরাধী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি

ময়মনসিংহের কোতোয়ালি পুলিশের অভিযানে দেড় ডজন অপরাধী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে দেড় ডজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদ মার্কেটে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের চলাফেরাত, গন্তব্যে নিরাপদ ও নিশ্চিতে পৌঁছাতে সার্বিকভাবে সহায়তা এবং চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টা কোতোয়ালী পুলিশ অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম কাচারীঘাট বুড়াপীরের মাজারের থেকে ডাকাতির চেষ্টা মামলায় আসামী মোঃ সাব্বির, দেলোয়ার হোসেন, ওয়াজকুরুনীকে দেশীয় অস্ত্র সহ, এসআই শাহজালালের নেতৃত্বে একটি টীম বদরের মোড় এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ মানিক মিয়া, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম নিয়মিত মামলার আসামী মোঃ মুন্না, এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম চরপাড়া পুরাতন মেডিকেল কলেজ গেইটের সামনে থেকে চুরি মামলায়র আসামী মোঃ আনোয়ার হোসেন ওরফে আনার, এসআই মনিতোষ সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চর গোবিন্দপুর জ্ঞানের ঘাট অন্যান্য মামলার আসামী ইদ্রিস আলী, সুজন মিয়া, মোঃ এমদাদুল হক ও মোঃ মাসুদ মিয়া, এএসআই আঃ  সাত্তার সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অত্র থানা এলাকা থেকে  অন্যান্য মামলার আসামী শিমুল মিয়া, মোঃ নাছির উদ্দিন, এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অত্র চরশশা থেকে ৬ জুয়াড়ীকে জুয়ার সামগ্রী সহ গ্রেফতার করে। তারা হলো, মোঃ দুলাল, মোঃ খোরশেদ,
জহিরুল, মোঃ মাসুদ, মোঃ জিয়ারুল ও মোঃ সিরাজুল ইসলাম। গ্রেফতারকৃতদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD