1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সিএনজি ষ্টেশন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ২জন আহত - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সিএনজি ষ্টেশন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ২জন আহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মঙ্গলবার দুপুর১২টায় পৌর এলাকায় সিএনজি ষ্টেশন কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছে।আহতরা হলেন পৌর এলাকার শামসুল হোসেনের ছেলে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার(২৫)দক্ষিনপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে জুনায়েদ হোসেন(২৫)। আশংকাজনক অবস্থায় জুনায়েদ হোসেন কে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য নেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সেখানেও তার অবস্থার অবনতি হলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষ্যদর্শী ,পুলিশ জানায় দির্ঘদিন যাবৎ সিএনজি ষ্টেশন নিয়ে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা সমর্থিত পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী ,উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু সমর্থিত জিবিজি সরকারী কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল ও তার সমর্থিত লোকজনের সাথে দ্বন্দ চলে আসছে।এরই ধারাবাহিকাতায় মঙ্গলবার পৌর এলাকার মেসার্স সাথী এন্টারপ্রাইজের সামনে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলীকে সাবেক ভিপি আবু সাইদ রুবেল ও তার সমর্থিত লোকজন হামলা চালিয়ে আহত করে।খবর পেয়ে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান সমর্থিত লোকজন সাবেক ভিপি রবেলের বাড়িতে হামলা চালাতে গেলে গ্রামবাসী ঘেরাও করে তাদের মোটর সাইকেল ভাংচুর করে। ,গ্রামবাসী প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে ঘাটাইল পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী জানান মুল ঘটনা সিএনজি ষ্টেশন নিয়ে। আমরা টাঙ্গাইল থেকে সিএনজি ষ্টেশনের অনুমোদন এনেছি। কিন্তু সেটা তারা মানে না। আমরা দুই বন্ধু বাড়ি যাওয়ার সময় আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে সাবেক ভিপি আবু সাইদ রুবেলের ভাবী জানান বাহিরের মারামারি কেনো বাড়িতে এসে হামলা করবে।তাই আমরা গ্রামবাসী প্রতিহত করেছি।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ আজহারুল ইসলাম সরকার পিপিএম সত্যতা স্বীকার করে জানান সিএনজি ষ্টেশন দখল কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের মুল কারণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD