1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া শাখার ঈদ পূনর্মিলনী - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া শাখার ঈদ পূনর্মিলনী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

ঈদুল ফিতরের পর আনন্দঘন পরিবেশে দেশের স্বনামধন্য সংবাদপত্র দৈনিক যায়যায়দিনের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া প্রতিদিন কার্যালয়ে এই ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ তহবিলের উপ-পরিচালক ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের পাকুন্দিয়া শাখার সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর সভার ৬ নং কমিশনার মাহমুদুল হাসান রাসেল, জেজেডি ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া শাখার সহ সভাপতি ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুন, পাকুন্দিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন এর পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির।

অনুষ্ঠানে হরশী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, জেজেডি ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া শাখার দপ্তর সম্পাদক আবু হানিফ, কার্যকরী সদস্য হোসাইন মো. ফরহাদ, জাহিদ হাসান মুক্তার, রাকিবুল হাসান হিমেল, রাফসান জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত ও কৌতুক প্রতিযোগীতার আয়োজন করা হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ বলেন, যায়যায়দিন-এর পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামও মানবতা তথা দেশ-জাতির কল্যাণে সারাদেশব্যাপী নানা গঠনমূলক ও মানবিক কাজ করে চলেছে। জাতির ভবিষ্যত প্রজন্মের কল্যাণে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার জন্য তিনি ফ্রেন্ডস ফোরামের সকল সদস্যর প্রতি আহ্বান জানান।

জেজেডি ফ্রেন্ডস ফোরামের পাকুন্দিয়া শাখার সভাপতি আজিজুল হক বলেন, যায়যায়দিন নিরপেক্ষ ও সৃজনশীল সাংবাদিকতায় একটি ঐতিহ্যসমৃদ্ধ পত্রিকার নাম। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে যায়যায়দিন অত্যন্ত বলিষ্ঠ ও সক্রিয় ভূমিকা পালন করেছে। যার দরুন এই পত্রিকার জনপ্রিয়তা অনেকবেশী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD