1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আমি এহন সংসার কেমনে চালাবো? - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

আমি এহন সংসার কেমনে চালাবো?

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

আজকের সকালটা তাঁর জন্য বিষাদময়। ঘুম থেকে উঠেই দেখলেন তার উপার্জনের একমাত্র অবলম্বন মিশুকের ব্যাটারি ও চার্জার নাই! চুরি হয়ে গেছে। বলছি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪ নং আড়াইবাড়ীয়া ইউনিয়নের ধূলজরী গ্রামের অসহায় মিশুক চালক বাদল মিয়ার কথা। নিজ ঘরের দরজার সামনে প্রতিদিন রাতে মিশুকটি চার্জ দিতেন তিনি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে তার ব্যাটারি চালিত মিশুকের চারটি ব্যাটারি ও চার্জার চুরি হয়ে যায়৷

জানা যায়, অসহায় মিশুক চালক বাদল মিয়া দুই বছর আগে এনজিও থেকে ঋণ নিয়ে কিনেছিলেন ব্যাটারি চালিত এ মিশুকটি। মিশুক চালিয়ে দিন এনে দিন খেয়ে কোন মতে চলছিল সংসার ৷ছোট্ট একটি একচালা ঝুপঁড়ি ঘরে ছেলে মেয়ে নিয়ে থাকে সে। উপার্জনের একমাত্র অবলম্বন মিশুক গাড়ির ব্যাটারি হারিয়ে দিশেহারা তিনি।

এ প্রতিবেদকের সঙ্গে দেখা হলে অশ্রুসিক্ত চোখে তিনি বলতে লাগলেন,’চোরে আর চুরি করার জায়গা পেলনা! আমি এহন কীভাবে সংসার চালাইবাম? সমিতির টেহা কইত্তে দেম?’

এ ব্যাপারে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য দ্বীন ইসলাম জানান, অসহায় বাদল মিয়ার ব্যাটারি চুরি হওয়া দুঃখজনক ঘটনা। ইউনিয়ন পরিষদে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন বলেও জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD