1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সাভারের আমিনবাজারে ককটেল বিস্ফোরণ, ৬টি উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ ৩ জন দণ্ডিত মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

সাভারের আমিনবাজারে ককটেল বিস্ফোরণ, ৬টি উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৭০১ বার পড়া হয়েছে

সাভারের আমিনবাজারে সড়কের পাশে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। কোনো হতাহতের ঘটনা নেই।

শনিবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের সামনে চারটি ককটেলের বিস্ফেরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ছয়টি ককটেল উদ্ধার করে।

এদিকে কর্মসূচি ঘিরে বিএনপির কোনো নেতাকর্মীকে আমিনবাজারে দেখা যায়নি। তবে বিএনপির নৈরাজ্যের কথা তুলে ধরে আওয়ামী লীগসহ তাদের বিভিন্ন সহযোগিতা সংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।

অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চলাচল ছিল কম। এ সময় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী জানন, ‘সকাল থেকে সাভারে আমিনবাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুপুরে হঠাৎ করে বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ছয়টি ককটেল উদ্ধার করেছি এবং রিফিউজের ব্যবস্থা করেছি।

আমরা ঘটনাটির তদন্ত করছি। এ ঘটনায় মামলা হবে। কারা কিভাবে এখানে বিস্ফোরণ ঘটিয়েছে, খোঁজ নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘আপনারা জানেন এখানে দুটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। কিন্তু আমাদের তৎপরতার কারণে কেউ অবস্থান নিতে পারেনি। তাই এই ককটেল বিস্ফোরণ করে শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চাচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD