1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঘাটাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইলনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

ঘাটাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইলনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৬৭০ বার পড়া হয়েছে

ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি:- টঙ্গাইলের ঘাটাইল বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১) জুলাই বিকেলে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শালিয়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গুনদত্ত সরকারি প্রাঃ বিদ্যালয় বনাম গুইয়াগম্ভীর সরকারি প্রাঃ বিদ্যালয়ের বালিকা দল এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল ৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী। অনান্যদের মধ্য উপস্থিত ছিলেন ঘাটাইল পৌর সভার সাবেক মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া, উপজেলা শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নুসরাত জাহান সুমী, ২নং ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা, দিগড় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফনি, রসুলপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বেলাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নেছা, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এমরান হোসেন সাধারণ সম্পাদক সোহাগ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় বালক দলের খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিত শেষ হয়। ট্রাই-ব্রেকারে ৪-৩ গোলে নলমা সরকারি প্রাঃ বিদ্যালয় কে পরাজিত করে শালিয়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা চ্যম্পিয়ান হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ বালিকা দল নির্ধারিত সময়ে অমীমাংসিত শেষ হয়। ট্রাই-ব্রেকারে গুনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে গুইয়াগম্ভীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। খলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD