1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শারদীয় দুর্গাপূজায় ময়মনসিংহ জেলা পুলিশ নিয়েছে বিশেষ ব্যবস্থা - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

শারদীয় দুর্গাপূজায় ময়মনসিংহ জেলা পুলিশ নিয়েছে বিশেষ ব্যবস্থা

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ রায়হানুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিঃ পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, ময়মনসিংহ, মোঃ শামীম হোসেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারি, আরো উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
উক্ত সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে যে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে তা হলো, প্রতিমা তৈরীর স্থানে নিরাপত্তা, বিট পুলিশিং এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা (সাদা পোষাকে), পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে, অধিক গুরুত্বপূর্ণ ২৭৩ টি পূজামন্ডপ স্থানে পুলিশ ও আনসার ডিউটিতে নিয়োজিত থাকবে।


গুরুত্বপূর্ণ ৩৬৮ টি ও সাধারণ ৮১২ টি পূজামন্ডপ রয়েছে। নিরাপত্তার জন্য মোবাইল টিম ও হোন্ডা মোবাইল এলাকা ভিত্তিক ডিউটি নিয়োজিত থাকবে।
ডিবি পুলিশের ০৫ টি টিম নিরাপত্তার জন্য কাজ করবে। ট্রাফিকের জনবল বৃদ্ধি করা হবে, বিসর্জনের জন্য প্রতিমা বহনের পৃথক রোড নিশ্চিত করা হবে। (র‌্যালীর মোড় হয়ে জিরো পয়েন্ট হয়ে গুদারাঘাট বিসর্জন), বিসর্জনের দিন নদীতে পুলিশের নৌ টহল থাকবে।
দূর্ঘটনা এড়াতে ডুবুরী/ফাঁয়ার সার্ভিস এর টিম কাজ করবে। থানা গুলোতে পুলিশের কন্ট্রোল রুমের ব্যবস্থা থাকবে। ছিনতাই এড়াতে সাদা পোষাকে পুলিশ কাজ করবে।
পূজামন্ডপে নিরাপত্তার জন্য নারী পুলিশ নিশ্চিত করবে, সাইবার মনিটরিং টিম কাজ করবে। বিদ্যুত এর ব্যবস্থার জন্য সার্বক্ষণিক নিশ্চিত করা হবে।
পূজামন্ডপে সাধারণ মানুষের চলাচলের জন্য শহর এলাকায় ফুটপাত বন্ধ থাকবে। পূজা উপলক্ষে মার্কেটে কেনা-বেচা ভিড়ের মধ্যে ছিনতাই, চুরি দমনে বড় বড় মার্কেটে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, পূজার সময় পুলিশ কন্ট্রোল রুম হতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর ব্যবস্থা করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD