1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৪০ বার পড়া হয়েছে

ক্রমশ সংঘর্ষে রূপ নিচ্ছে ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির রাজনৈতিক বিরোধ। বাবাকে ছেলের গুলির ঘটনায় দায়েরকৃত মামলায় রাজনৈতিক রূপ দিয়ে পরাজিত স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমকে প্রতিহিংসা মূলক আসামী করে হয়রানি করার অভিযোগ উঠেছে।

পারিবারিক বিভিন্ন বিষয়ে ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বাবা-ছেলের বিরোধের জেরে গত (১২এপ্রিল) উপজেলার জামিরদিয়া এলাকায় নারিশ ফ্যাক্টরীর সামনে খোকা মিয়াকে গুলির ঘটনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) খোকা মিয়া বাদী হয়ে ছেলে রানা ও মোর্শেদ আলমসহ ৩৭জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩০। এর আগে গত (১৬ মার্চ) ইব্রাহিম খলিল বাদী হয়ে মোর্শেদ আলমসহ ৫০জনকে আসামীকরে ভালুকা মডেল থানায় অপর একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৭।

এদিকে ১২ এপ্রিলের গুলির ঘটনায় দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে (১৪ এপ্রিল) বিএনপি’র প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে উপজেলা বিএনপির সদস্য মো. খোকা মিয়া ও তার ছেলে তোফায়েল আহমেদ রানাকে বহিষ্কার করেছে বিএনপি। স্থানীয় নারিশ ফ্যাক্টরীর ঝুট ব্যবসা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে খোকা মিয়া ও তার ছেলে রানার মধ্যকার বিরোধ সংঘর্ষে রূপ নেয় এবং ১২ এপ্রিল গুলির ঘটনা ঘটে। এর আগে গত ১৫ মার্চ উপজেলা জামিরদিয়া এলাকার কালার মাস্টার ফ্যাক্টরী থেকে মোর্শেদ আলম ঝুট বেরকরতে গেলে খোকা মিয়ার নেতৃত্বে এমপি বাচ্চু গ্রুপের লোকজন বাধা সৃষ্টি করে।

বাবা ও ছেলের মধ্যকার বিরোধের ঘটনায় দায়েরকৃত মামলায় প্রতিহিংসা ওপ্রতিশোধ পরায়ণ হয়ে মোর্শেদ আলমকে আসামী করা হয়েছে বলে অভিযোগ তার কর্মী সমর্থকরা। দায়েরকৃত মামলায় মোর্শেদ আলমকে আসামী করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃকৃন্দ। নিজস্ব ফেসবুক পোষ্টে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিনিয়র আইনজীবী এড. আমান উল্লাহ বাদল। এই ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। মামলা প্রসঙ্গে জানতে চাইলে মোর্শেদ আলম বলেন, ঘটনার দিন ১২ এপ্রিল তিনি সারাদিন ব্যবসায়িককাজে নারায়ণগঞ্জে ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ হয়ে তাকে ঘায়েল করতে মিথ্যা মামলায় আসামী করা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর থেকে তিনি ও তার কর্মী সমর্থকরা রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানীর শিকার হচ্ছেন বলে তিনি দাবী করেন। তিনি এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, এ ইঘটনায় জজ মিয়া, ইলিয়াস আহমদ ও রবিনসহ ৩জনকে গ্রেফতার করে জেল

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD