1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় মোবাইল চুরির সন্দেহে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার হয়েছেন।
‎পুলিশ জানিয়েছে, গত ২৭ মার্চ সকাল ৯:৩০ টার দিকে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিশু দু’জন হলেন আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫), যারা স্থানীয় বাসিন্দা মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের সন্তান।

‎অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা শিশু দু’জনকে জোরপূর্বক তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। পরে স্থানীয় একটি পুকুরপাড়ের পরিত্যক্ত টয়লেটে তাদের পানি পান করানো হয়, মারধর করা হয় এবং একপর্যায়ে পুকুরে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করা হয়।

‎ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

‎পুলিশ গাজীপুর থেকে প্রধান অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মাসুমকে শুক্রবার রাত ২টার দিকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী শিশুদের পিতা মামলা দায়ের করেছেন ত্রিশাল থানায়। মামলায় অভিযোগ আনা হয়েছে পেনাল কোডের ১৪৩, ৩৪২, ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায়।

‎ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD