1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে দুর্বৃত্তের হামলায় বিদ্যালয়ের নৈশপ্রহরী নিহত - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে দুর্বৃত্তের হামলায় বিদ্যালয়ের নৈশপ্রহরী নিহত

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জা‌টিয়া উচ্চ বিদ‌্যাল‌য়ের নৈশপ্রহরী আরমান (২৪) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে নিজ কর্মস্থলে তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন।
জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের জা‌টিয়া উচ্চ বিদ‌্যাল‌য়ে মোঃ আরমান মিয়া ২০২১ সালের ৮ডিসেম্বর নৈশপ্রহরী হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি দায়িত্বশীলতার সাথে  নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতেও স্কুল ক্যাম্পাসে তিনি ডিউটিরত ছিলেন। নিহত আরমান মিয়া জাটিয়া গ্রামের মৃত লোকমান হেকীমের ছেলে।
প্রতিবেশীরা জানান,  সকাল ৭টার দিকে স্কুলের ভেতর থেকে গোঙ্গানির শব্দ শোনে জানালার ফাঁক দিয়ে দেখতে পান নৈশপ্রহরী আরমান রক্তমাখা অবস্থায় শিক্ষক মিলনায়তন কক্ষে উপুড় হয়ে পড়ে আছে। পরে আরমানের বাড়িতে খবর দিলে চাচি ফাতেমা খাতুনসহ পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করে।
আরমানের মা শামছুন্নাহার ঝর্ণা বলেন, আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের ফাঁসি চাই।
প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন বলেন, আরমান খুবই ভালো ছেলে ছিল। ওকে যারা মেরেছে আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদেরর সনাক্ত করে আটক করতে সক্ষম হব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD