1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ আটক ৩।।  আগ্নেয়াস্ত্র উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ আটক ৩।।  আগ্নেয়াস্ত্র উদ্ধার

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ ৩ জনকে গ্রেফতার করেছে। অপর দিকে তাদের হেফাজতে থাকা ০১ টি বিদেশী পিস্তল, ০২টি বুলেট ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করেন।

 পুলিশ জানায়, ময়মনসিংহজেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ময়মনসিংহ শহরের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী উমর ফারুক সাবাসসহ কয়েকজন কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ এলাকায় অবস্থান করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার সদর থানাধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে গত ২৭নভেম্বর রাত অনুমান ০১.০০ ঘটিকায়  মোঃ উমর ফারুক সাবাস (সাবেক কাউন্সিলর), আবু বক্কর সিদ্দিক সাগর (সাবেক কাউন্সিলর) ও মনির সিকদার-দের আটক করেন।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে মোঃ উমর ফারুক সাবাস জানায়, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা নামাপাড়া সাকিনে তার নিজ বসতবাড়ীর পাঁচতলা বিল্ডিংয়ে ০১টি আগ্নেয়াস্ত্র পিস্তল রক্ষিত আছে। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের নিমিত্তে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)এর নেতৃত্তে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ধৃত আসামীসহ গত ২৭ নভেম্বর ১৫.৩০ ঘটিকায় মোঃ উমর ফারুক সাবাস এর নিজ বসতবাড়ীর নিচতলায় ২৫নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কক্ষের টেবিলের ড্রয়ারে রক্ষিত তার নিজ হাতে বাহির করে দেওয়ামতে ০১ টি বিদেশী পিস্তল, ০২টি বুলেট ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করেন।

  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD