1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় মাদ্রাসার প্রভাষকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ভালুকায় মাদ্রাসার প্রভাষকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে শিশু বাচ্চার গলায় ‘দা’ ঠেকিয়ে ফাজিল মাদ্রাসার এক প্রভাষকের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাপরবাড়ী গ্রামের সামছুদ্দিন মাস্টার এর ছেলে প্রভাষক মোজাহিদুর রহমান সোহেলের বাড়ীতে। এ ঘটনায় পৌর এলাকায় জনমনে আতংক ছড়িয়ে পড়ছে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ১৪ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত-রাতে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে বাড়ির মালিকে বেধে ও বাড়ীর অন্য সবাইকে এক ঘরে জিম্মি করে এবং সায়েরা নামে এক শিশু বাচ্চার গলায় ‘দা’ ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ন অলংকার সহ প্রায় পনেরো লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাড়ীর মালিক সোহেল জানান, গত রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আমার হাত-মূখ চোখ বেধে ফেলে এবং পরিবারে অন্য সবাইকে জিম্মি করে এবং শিশু বাচ্চার গলায় দা ঠেকিয়ে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল প্রায় ঘন্টাখানিক ঘরের সর্বত্র খুঁজে খুঁজে পাঁচটি এন্ড্রয়েড ফোন স্বর্ণালংকার সহ সব টাকা পয়সা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এবং এ ঘটনায় থানা পুলিশের কাছে মামলা মোকদ্দমা না করতে হুমকি প্রদান করে নিরাপদে চলে যায় ডাকাত দল। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD