1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান গ্রেপ্তার  - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান গ্রেপ্তার 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অপারেশন ডেভিল হান্টে উপজেলার সরিষা ইউনিয়নের দুই বারের সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভূঁইয়াকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।

আজ (১৬ মার্চ) রবিবার দুুপুরে সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহানকে আদালতে সোপর্দ করেছে থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারের শাহজাহান ভূঁইয়ার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সরিষা ইউনিয়নের মারওয়াখালী গ্রামের বাসিন্দা। শাহজাহান ওই গ্রামের প্রয়াত সিরাজুদ্দিন ভূঁইয়ার ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, সরকার ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে ভবিষ্যতেও পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD