1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন 

জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ শহীদুজ্জামান সেলিমের বিরুদ্ধে গ্রাহকের কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি এবং গ্রাহকের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে অনধিকার প্রবেশের অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে এবং বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোঃ হোসাইন মিয়া নামে এক ব্যবসায়ী।
১৩ মার্চ (শুক্রবার) সকালে উপজেলার গাজীরচর ইউনিয়নের শাহজালাল বাজারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করেন, বাজিতপুর পিডিবির সহকারী প্রকৌশলী শহিদুজ্জামান সেলিম দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। সম্প্রতি ওই প্রকৌশলী তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
ভুক্তভোগীর অভিযোগ করে বলেন, তার কাছে চাঁদা দাবি ও তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে অনধিকার প্রবেশ করেন প্রকৌশলী ও তার লোকজন। এর আগেও তার কাছে চাঁদা না পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী ব্যবসায়ী এই ঘটনার প্রতিকার চেয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD